মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নতুন বছর উদযাপন নিষিদ্ধ ঘোষণা পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনে চলছে ভয়াবহ যুদ্ধ। সবশেষ খবর পর্যন্ত ইসরায়েলের নারকীয় হামলায় প্রাণ হারিয়েছে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি যার বেশিরভাগই নারী ও শিশু। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে সকল প্রকাল উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। খবর জিও নিউজের।


পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার বৃহস্পতিবার ঘোষণায় বলেছেন, সারা দেশে নববর্ষ সম্পর্কিত সমস্ত উদযাপন নিষিদ্ধ করা হলো। দক্ষিণ এশীয় জাতি (পাকিস্তান) ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। কারণ তারা ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সবচেয়ে বর্বর হামলার শিকার।


অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাদ যায়নি শরণার্থী শিবির, হাসপাতাল, বেসরকারী সংস্থা পরিচালিত স্কুল, মসজিদ, শপিংমলসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। 

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৭ ডিসেম্বর) মধ্য গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান তীব্রতর ও বিস্তৃত হয়েছে। এ ইসরায়েলি হামলায় গাজার নুসিরাত শরণার্থী শিবিরে অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।


এছাড়া স্থানীয় চিকিত্সকরা জানিয়েছেন, আল-মাগাজিতে বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দক্ষিণ গাজার খান ইউনিসের এল আমাল হাসপাতালের কাছে ভয়াবহ ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। খবর আল জাজিরা।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতদের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে হাজারো বাসিন্দা কেন্দ্রীয় গাজা ও খান ইউনিস ছেড়ে পালিয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ