মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

পিটিআই নেতাদের সঙ্গে জেলে ইমরানের বৈঠকের অনুমতি মিলল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জেলে ইমরান খানের সঙ্গে পিটিআই নেতাদের নির্বাচনী বৈঠক করার অনুমতি দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। শুক্রবার পিটিআই নেতাদের এবং আইনজীবীদের ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী এখন আদিয়ালা জেলে বন্দী রয়েছেন। এমন সময়ে ৮ ফেব্রুয়ারির নির্বাচনের দৌড়ে নির্বাচনী সভা করার অনুমতি দিয়েছে দেশটির আদালত। 

পিটিআই দলের সদস্য আসাদ কায়সার, জুনায়েদ আকবর খান, সিনেটর আওরঙ্গজেব খান, দোস্ত মোহাম্মদ খান, ইশতিয়াক মেহেরবান ও অন্যদের সঙ্গে নির্বাচনী কৌশল নির্ধারণের জন্য বৈঠক করার অনুমতি চেয়ে ইমরানের দায়ের করা আবেদনে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এই আদেশ দেন। 

এ আবেদনে আদালতকে অনুরোধ করা হয়েছে যেন তিনি আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেন যেন ইমরানকে তার আইনি দলের সঙ্গে পরামর্শের সময় তার গোপনীয়তা নিশ্চিত করা হয়।

নির্বাচনের তফসিল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোর শিবিরে নির্বাচন-সংক্রান্ত তৎপরতা শুরু হয়েছে। রোববার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ায় নির্বাচনী কার্যক্রম পুরোপুরি চলছে। এখন ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা।

এর আগে পিটিআই চেয়ারম্যান গোহর খান বলেছিলেন, দলের টিকিট বরাদ্দের সিদ্ধান্ত এখনও ইমরান খানই নিবেন। এদিকে ব্যারিস্টার আলি জাফর জোর দিয়ে বলেছেন যে টিকিট বরাদ্দের ক্ষেত্রে জেলে থাকা পিটিআই কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আজ পাকিস্তানের অ্যাটর্নি-জেনারেল (এজিপি) মনসুর উসমান আওয়ান, পিটিআই আইনজীবী এবং আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন। এ বিষয়ে আদালতকে পিটিআই-এর আইনজীবী শোয়েব শাহিন বলেছিলেন যে দলটির ৭০০ টিকিট বরাদ্দের জন্য আলোচনা করা দরকার।

সূত্র : ডন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ