মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

গাজাবাসীকে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা করছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। এ ব্যাপারে তারা কঙ্গোসহ আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে গোপন আলোচনা করছে জানা গেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্যানুযায়ী, এসব দেশকে ইসরায়েল আহ্বান জানিয়েছে তারা যেন ফিলিস্তিনিদের শরণার্থী হিসেবে গ্রহণ করে। এর মধ্যে কঙ্গো রাজিও হয়েছে।

ইসরায়েলি গোয়েন্দামন্ত্রী জিলা গ্যামলিল বলেছেন, “যুদ্ধশেষে গাজায় হামাস শাসনের পতন ঘটবে। বর্তমানে সেখানে পৌর কর্তৃপক্ষ নেই এবং গাজার সব মানুষ পুরোপুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়বে।”

তিনি আরও বলেছেন, “গাজায় কোনও কাজ থাকবে না এবং গাজার ৬০ শতাংশ কৃষি জমি নিরাপত্তা বাফার জোনে পরিণত হবে।”

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গেভির ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের ব্যাপারে দৌঁড়ঝাপ করছেন। তারা এ ব্যাপারে বিভিন্ন বক্তব্যও দিয়েছেন।

তবে উগ্রবাদী এসব ইসরায়েলি মন্ত্রীদের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেছেন, গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং এটি তাদেরই থাকবে।

অপরদিকে ফ্রান্স বলেছে, ফিলিস্তিনিদের অন্যত্র সরানোর কথা বলে উগ্রপন্থী ইতামার বেন গেভির উত্তেজনা উস্কে দিচ্ছে। এ ধরনের বক্তব্য দেওয়া থেকে ইসরায়েলি মন্ত্রীদের বিরত থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স।

দেশটি আরও বলেছে, জোরপূর্বক নাগরিকদের অন্যত্র স্থানান্তরিত করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ফিলিস্তিনিরা কোথায় থাকবে এবং তাদের ভবিষ্যৎ কেমন হবে সেটি একমাত্র তারাই নির্ধারণ করবে। সূত্র: মিডল ইস্ট মনিটির, আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ