মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃত বেড়ে ৮৯, হাজারো মানুষ বিদ্যুৎহীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে তুষারপাতের পাশাপাশি চলছে বৃষ্টি ও ভারী বর্ষণ। এখন পর্যন্ত তীব্র শীত ও তুষারপাতে ৮৩ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ।

সিবিএসের এক প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে শীত–তুষারপাত ও ঝড়ে ৮৩ জনের প্রাণহাণি ঘটে। আবহাওয়ার কারণে টেনেসিতে প্রাণ হারান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা যান।

এ ছাড়া মৃত্যুর খবর আসে ইলিনয়, পেনসিলভেনিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি অঙ্গরাজ্য থেকে।


শনিবার রাতে মিসিসিপিতে শূন্য-ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এ ছাড়া গ্রেট লেকস এবং এর উপরিভাগে উত্তর–পূর্বাঞ্চলে রোববার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

কিছু রাজ্যে তীব্র তুষারপাত হচ্ছে এখনও। গভীর বরফে চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তীব্র ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে তাপমাত্রা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ