মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মনোনয়ন ফিরে পেতে আপিল করলেন তাসনিম জারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত নির্দিষ্ট বুথে তিনি এই আপিল আবেদন জমা দেন।

এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া এক শতাংশ ভোটারের তালিকার তথ্যে গরমিল থাকায় তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। এ বিষয়ে তাসনিম জারা জানান, দৈবচয়নের ভিত্তিতে যাচাই করা ১০ জন ভোটারের মধ্যে দুজন কারিগরি কারণে ভিন্ন আসনের ভোটার হিসেবে চিহ্নিত হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। তিনি আশাবাদী যে, আপিল শুনানিতে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ শুরু হয়েছে আজ থেকে। এই প্রক্রিয়া চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আপিল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি আলাদা বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী- ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তাসনিম জারা এখন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ