মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ইসরায়েলের বোমায় গাজার ১০০০ মসজিদ ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত বোমা হামলায় অন্তত এক হাজার মসজিদ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মসজিদগুলো সংস্কার করতে অন্তত ৫০ কোটি ডলার লাগবে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য আনা যায়।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন।

এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি, আহত ৫০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগিই বেসামরিক।

সরকারি হিসেব অনুযায়ী, গাজা উপত্যকায় ১২০০ মসজিদ রয়েছে। এর মধ্যে ১ হাজার মসজিদই ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন শতাধিক ইমাম।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের হামলায় অনেক কবরস্থানও ধ্বংস হয়ে যাচ্ছে, মাটি থেকে বের হয়ে আসছে দেহাবশেষ। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন এটি।’

মসজিদ ছাড়াও একটি গির্জা, মাদ্রাসা, একটি ব্যাংকের সদর দপ্তরও ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ