রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মার্কিন–ব্রিটিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত হুথিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগর উত্তেজনার পরিপ্রেক্ষিতে কঠোর সিদ্ধান্ত নিল ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

দেশটিতে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যেসব কর্মীদের যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে নাগরিকত্ব রয়েছে, তাদের ইয়েমেন ত্যাগের নির্দেশ দিয়েছে হুথি বিদ্রোহীরা। এ জন্য তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এরই মধ্যে এ ব্যাপারে হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দেওয়া হয়েছে।

গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।

চিঠিতে হুথি বিদ্রোহীরা জানিয়েছে, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার মার্কিন–ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে।
ইয়েমেনে জাতিসংঘ পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করেন পিটার হকিন্স। তিনি নিজেও ব্রিটেনের নাগরিক।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইরান–সমর্থিত হুথি বিদ্রোহীরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে তাদের ওপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

পরপর্তীতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সংশ্লিষ্ট জাহাজকেও লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দেয় হুথিরা। এমনকি মার্কিন জাহাজে সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে পশ্চিমাদের উদ্বেগের আরও বেড়ে যায়। এ অবস্থায় ইয়েমেনে

একাধিকবার হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার অংশ হিসেবেই ইয়েমেনে কর্মরত জাতিসংঘের মার্কিন–ব্রিটিশ কর্মীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল হুথিরা। সূত্র: স্কাই নিউজ, দ্য টেলিগ্রাফ, আরব নিউজ, সিনহুয়া, টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ