মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মানবিক কারণে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 

এ সময় ইসরায়েলের আশদোদ বন্দর হয়ে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার ব্যবস্থা ফের চালু করার দাবি জানান গুতেরেস।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আন্তোনিও গুতেরেস বলেছেন- আমাদের (জাতিসংঘে সহায়তাকারীদের) গাজার উত্তরাঞ্চলে প্রবেশাধিকার দরকার।

জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ২৯টি অভিযান (মিশন) পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। এরমধ্যে মাত্র সাতটি সম্পূর্ণ বা আংশিকভাবে শেষ হয়েছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, সামরিক অভিযানের সময় আটক ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি বাহিনীর সদস্যরা অমানবিক আচরণ করেছেন। এà