মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাসপাতালে ঢুকে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
চিকিৎসক বেশে পশ্চিম তীরের জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালে ইসরায়ের বাহিনীর সদস্যরা

চিকিৎসক, নার্স ও বেসামরিক মানুষের বেশে পশ্চিম তীরের জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলের বিশেষ বাহিনী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এ হামলা চালানো হয়। হামলায় দুই ভাইসহ তিন ফিলিস্তিনিকে নিহত হয়েছে। খবর আলজাজিরা ও আনাদোলু এজেন্সির।

হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ইসরাইলি বাহিনীর ১০-১২ জন ছদ্মবেশে ইবনে সিনা হাসপাতালে ঢুকে পড়েছে। তাদের মধ্যে তিনজন নারীর বেশে আর দু’জন ছিল চিকিৎসকের বেশে। তারা অস্ত্র হাতে হাসপাতালের ভিতরে গুলি করছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের এই অপরাধের জবাব দেওয়া হবে। তারা হাসপাতালে তিন ফিলিস্তিনিকে গুপ্তহত্যা করেছে।

এদিকে, ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময়, নতুন যুদ্ধবিরতির বিষয়ে বৈঠক হতে পারে। তবে যে শর্তের ভিত্তিতে বৈঠক হবে, তা নিবিড়ভাবে খতিয়ে দেখছেন হামাস নেতারা।

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে উদ্ধৃত করে ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা এবং সব দখলদার সেনা প্রত্যাহার চান তারা।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলার পর থেকে দেশটির নির্বিচার হামলায় গাজায় অন্তত ২৬ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ