শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ব্যাভিচারী নারীদের প্রকাশ্যে পাথর মেরে হত্যার হুঁশিয়ারি তালেবানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

।।তানবিরুল হক আবিদ।।

আফগানিস্তানে কোনো নারী ‘ব্যাভিচারী’ হলে তাকে জনসমক্ষে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছেন তালেবানের শীর্ষ নেতা “মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদার”।

সম্প্রতি আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তালেবানের শীর্ষ নেতা।
অডিও বার্তায় আখুন্দজাদা পশ্চিম দেশগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, যারা নারীদের পাথর ছুড়ে মারার ঘটনাকে নারীদের অধিকার লঙ্ঘন বলে দাবি করেন, তাদের উদ্দেশে জানানো হচ্ছে, খুব শিগগিরই আফগানিস্তানে ব্যাভিচারীদের জন্য এই ধরনের শাস্তি প্রয়োগ করা হবে।
 
তার কথায়, ‘এ শাস্তি গণতন্ত্রের বিরুদ্ধে হলেও, আমরা তা প্রয়োগ করব।’ তালেবান নেতার দাবি, আন্তর্জাতিক মহল নারীদের অধিকার নিয়ে যে সব আইনকানুন তৈরি করেছে, তা সমর্থন করে না তালেবান। পশ্চিমা দেশগুলো নারীদের অধিকার নিয়ে যে কথা বলে, আদৌ কি নারীরা সেই অধিকার চান? প্রশ্ন তুলেছেন আখুন্দজাদা।
 
পশ্চিমা সংস্কৃতির যে বিরোধিতা দীর্ঘ দিন ধরে করে এসেছে তালেবান, ২০ বছর ধরে যে লড়াই চালিয়ে এসেছে, সেই লড়াই প্রয়োজনে আরও দীর্ঘতর করতেও পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন তালেবান নেতা। 

২০২১ সালে পুনরায় তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর এধরণের বেশ কিছু ইসলামি শরীয়হ আনুযায়ি আইন পাস করেছে যা বহ্যত গণতন্ত্র বিরোধি। 
 সূত্র: দ্য টেলিগ্রাফ

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ