মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

ঈদের দিন নির্ধারণে চাঁদ দেখার বিষয়ে যে বার্তা দিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদায় নিতে চলেছে মহিমান্বিত মাস রমজান। দরজায় কড়া নাড়ছে শাওয়াল মাস। হাতছানি দিচ্ছে দীর্ঘ এক মাসের রোজার পর চরম আনন্দের মুহূর্ত ঈদুল ফিতর। ঈদের দিন নির্ধারণে নাগরিকদের প্রতি নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট সবার প্রতি চাঁদ দেখার নির্দেশনা দিয়েছেন। সোমবার নাগরিকদের ঈদ ও শাওয়াল মাস শুরুর চাঁদ দেখতে বলা হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদেনেও এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সৌদি আরবে ২৯ রমজান হবে। ফলে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন মঙ্গলবার ঈদুল ফিতর হবে। তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ ছাড়া বুধবার ঈদুল ফিতর পালিত হবে।

আবরি ক্যালেন্ডারের নবম মাস হলো রমজান। আরবি তথা হিজরি ক্যালেন্ডারে মাসগুলো কেবল ২৯ ‍ও ৩০ দিনে হয়ে থাকে। আর এ বিষয়টি নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর।

সংবাদমাধ্যমের তথ্যমতে, গত বছর সৌদিতে রমজান মাস হয়েছিল ২৯ দিনে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ বছর রমজান মাস ৩০ দিনে হয়েছিল। রাসুল (সা.)-এর হাদিস অনুসারে চাঁদ রোজা রাখেন মুসলিমরা। এ ছাড়া চাঁদ দেখার মাধ্যমে তারা রোজা সমাপ্ত করেন।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বছর বাংলাদেশে রোজা ৩০টি হতে পারে। অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এবার তাদের দেশে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে চাঁদ দেখা যাবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ