মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

মাজারে যাওয়ার পথে ট্রাক খাদে পড়ে ১৭ জনের প্রাণহানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলুচিস্তান প্রদেশের হাব জেলায় ট্রাক উল্টে কমপক্ষে ১৭ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয়েছে। স্থানীয় উদ্ধারকারী পরিষেবা আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে।

উদ্ধার সংস্থার স্থানীয় প্রতিনিধি সিনহুয়াকে জানিয়েছেন, বেলুচিস্তানের খুজদার জেলায় পাকিস্তানের বিখ্যাত শাহ নূরানি মাজারের অবস্থান বেলুচিস্তানের খুজদার জেলায়। ট্রাকটি যাত্রীসহ দেশটির দক্ষিপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের থাট্টা জেলা থেকে শাহ নূরানি মাজারের দিকে যাচ্ছিল।

যাত্রাপথে বুধবার রাতে বেলুচিস্তানের হাব জেলায় ঘটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ ঘটনা ঘটে বলে তিনি জানান। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছে বলে জানিয়েছে। উদ্ধারকারী পরিষেবা জানিয়েছে, পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য দক্ষিণের বন্দর শহর করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।

বেলুচিস্তান প্রাদেশিক পুলিশের উপ বিভাগীয় কর্মকর্তা (এসডিপিও) সাকরো ওয়াজিদ আলী জিও নিউজকে বলেছেন, দুর্ঘটনার পর যাত্রীদের হাব জেলার জাম গুলাম কাদির হাসপাতালে পাঠানো হয়েছে।

সাকরো ওয়াজিদ আলী বলেন, ‘ট্রাকটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৮ জন। বাকিদের আঘাত সামান্য। নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে।’ সূত্র : সিনহুয়া

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ