মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

আফগানিস্তানে ২২ হাজার লিটার মদ ধ্বংস, আটক ৯০০০ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে তিন টন মাদক ও ২২ হাজার লিটার মদ ধ্বংস করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী বিভাগ। বুধবার (২৪ এপ্রিল) এসব মাদক ধ্বংস করা হয় বলে জানিয়েছেন দেশটির পুলিশের মহাপরিচালক আহমাদুল্লাহ আহমাদি।

আহমাদুল্লাহ আহমাদি বলেন, কাবুলসহ কয়েকটি প্রদেশ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এসব ঘটনায় ৯ হাজার জনকে আটক করা হয়েছে। আজ ৩৭৯ কেজি আফিম ও ৬৩৫ কেজি হেরোইন পোড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, আফগানিস্তানে মাদক চাষ ও উৎপাদন শূন্যের কোঠায় পৌঁছেছে। এটি সম্পূর্ণ নির্মূল করতে প্রাদেশিক সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ