শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য আমাদের কাছে নেই: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, যদি ইসরায়েল তাদের কোনো জিম্মিকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না। এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য আমাদের কাছে নেই।”

গতকাল বুধবার (২৪ এপ্রিল) হার্স গোল্ডবার্গ-পোলিন নামের এক ইসরায়েলি-আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস। এরপর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের ওপর চাপ প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র।

আজ বৃহস্পতিবার ১৮টি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য তাদের কাছে নেই।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ মানুষ।

৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস। এরমধ্যে ১০৫ জনকে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে হওয়া এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ছেড়ে দিয়েছে তারা।

গতকাল যখন আমেরিকান-ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করা হয় তখন থেকেই আবারও জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনায় এসেছে।

সূত্র: রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ