মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৮ এপ্রিল) তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মূলত ইসহাক দার দেশটির ক্ষমতাসীন শরিফ পরিবারেরই অংশ।

রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ ইসহাক দারকে নিয়োগ দিয়েছেন।’

অবশ্য নতুন নিয়োগের পরও ইসহাক দার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন বলে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে।

আনাদোলু বলছে, ইসহাক দার দেশটির ক্ষমতাসীন শরিফ পরিবারের অংশ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে দার বর্তমানে সৌদি আরবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে রয়েছেন।

মূলত পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বড় ভাই নওয়াজ শরিফের মেয়ের সঙ্গে ইসহাক দারের ছেলের বিয়ে হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ