মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

আমেরিকায় টর্নেডোর আঘাত :নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আমেরিকার মধ্যাঞ্চলের রাজ্যগুলোর ওপর দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি শক্তিশালী টর্নেডো। আর এতে চার মাস বয়সী শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) ঝড়ের পর বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণ করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার শুরু হওয়া পৃথক ঝড়ের কারণে এখন পর্যন্ত রাজ্যগুলোর কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।ঝড়ের কারণে ওকলাহোমায় চার জনের মৃত্যু হয়েছে।এছাড়া মিডওয়েস্টে পৃথক আরেকটি ঝড়ের আঘাতে পঞ্চম ব্যক্তি মারা যায়।

ওকলাহোমা প্রায় একশো জন আহত হয়েছে। ওকলাহোমা ও নেব্রাস্কাসহ একাধিক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত করা হয়েছে, শনিবারের টর্নেডো ঘণ্টায় ২১৮ কিলোমিটার বেগে প্রবাহিত হয়েছে।

টেক্সাস থেকে মিসৌরি পর্যন্ত প্রবাহিত হওয়া ঝড়ে ওই এলাকায় কয়েক ঘণ্টার মধ্যে সাত ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ঝড়ে বেশ কিছু ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলো উল্টে গেছে। হোল্ডেনভিল ও মেরিয়েটা শহর দুটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওকলাহোমা রাজ্যের গভর্নর কেভিন স্টিট শহরটি পরিদর্শন করে বলেছেন, ছয় বছরের মধ্যে এমন ভয়াবহ ঝড় দেখা যায়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ