মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

গাজা যুদ্ধের কথা প্রচার করে এবার ইউনেস্কো পদক জিতলেন ফিলিস্তিনি সাংবাদিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরা সব ফিলিস্তিনি সাংবাদিককে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে।

শুক্রবার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শুক্রবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিবসটি উপলক্ষে লাতিন আমেরিকার দেশ চিলির রাজধানী সান্তিয়াগোতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্বদের আন্তর্জাতিক জুরির চেয়ারম্যান মাউরিসিও ওয়েইবেল বলেছেন, এই অন্ধকার ও আশাহীনতার সময়ে, যেসব ফিলিস্তিনি সাংবাদিক নজিরবিহীন পরিস্থিতিতে এই সংকট কাভার করছেন তাদের প্রতি সংহতি এবং স্বীকৃতি দিয়ে আমরা একটি শক্তিশালী বার্তা দিতে চাই।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) তথ্য অনুসারে, গত বছরের অক্টোবরে শুরু হওয়া গাজার বর্তমান যুদ্ধের প্রথম সাত মাসে একশ জনের বেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই ফিলিস্তিনি নাগরিক। তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, নিহত সাংবাদিকের এই সংখ্যাটা ১৪০ জনেরও বেশি।

আলজাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ওয়েইবেল বলেছেন, ফিলিস্তিনি সাংবাদিকদের কাছে বিশ্ববাসীর বিশাল ঋণ রয়েছে। সারা বিশ্বে আমরা অনেক ঝুঁকির সম্মুখীন হচ্ছি। তবে আমাদের বলতে হবে,থামুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ