বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরায়েলগামী সব জাহাজে আবারো হামলার হুমকি হুথিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নিজেদের আয়ত্ত্বে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে শুক্রবার (৩ মে) টেলিভিশনে দেওয়া ভাষণে এমন হুমকি দেন। খবর রয়টার্সের।

ইয়াহিয়া সারে বলেন, ‘ভূমধ্যসাগরের যেখানে আমরা পৌঁছাতে পারব, সেখানেই ইসরায়েলের বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাব।’

দখলদার ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মানদাব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা।

তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে। এতে করে পরিবহন খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে।

ছয় মাসেরও বেশি সময় ধরে চলা হামাস-ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

গাজায় ইসরায়েলি বর্বরতা থামাতে এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা চলছে। এ নিয়ে নতুন করে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলের মিসরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ