শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

টানা পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ছয় বছরের রাষ্ট্রপতির মেয়াদের জন্য পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ বয়কট সত্ত্বেও মঙ্গলবার এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। খবর রয়টার্সের।

অনুষ্ঠানটি গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠিত হয়। ৭১ বছর বয়সী এই নেতা তার কর্মক্ষেত্র থেকে একটি ছোট গাড়িতে চড়ে সেখানে যান।

অভিষেকের সময় সংবিধানের একটি বিশেষ অনুলিপিতে এক হাত রেখে দেশ ও জনগণের সেবা করার শপথ নেন পুতিন। অনুষ্ঠানে রাশিয়ার জাতীয় সংসদের উভয় কক্ষের আইন প্রণেতারা এবং সাংবিধানিক আদালতের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথের পর প্রধান বিচারপতি ভ্যালেরি জরকিন পুতিনকেরাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন। বর্তমান সংবিধানের অধীনে ছয় বছর স্থায়ী হবে পুতিনের ক্ষমতা।

চলমান ইউক্রেন আগ্রাসনের মধ্যেই গত মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেন পুতিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ