শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

এবার হজ নিয়ে প্রতারণা করায় সৌদিতে দুই প্রবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হজ নিয়ে প্রতারণা করার অভিযোগে সৌদি আরবে দুই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, এই প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে চেয়েছিলেন।

গ্রেপ্তার দুইজন মিসরের নাগরিক। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হাজিদের মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা করার বিজ্ঞাপন দিয়েছিলেন।

হজের ভুয়া বিজ্ঞাপন দেখে কেউ যেন প্রতারিত না হন সেজন্য মুসল্লিদের সাম্প্রতিক সময়ে সতর্ক করে দিয়েছে সৌদি আরব।

দেশটি জানিয়েছে, শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে হজের অনুমতি নেওয়া যাবে। আর যারা অনুমতি নিয়ে হজ করবেন তারা সর্বোচ্চ সেবা এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া হজ সম্পন্ন করতে পারবেন। আর এবার সৌদির অভ্যন্তরে থাকা মানুষদের হজের অনুমতি নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। 

সৌদির আলেমরা জানিয়েছেন, যারা অনুমতি ছাড়া হজ করবেন তাদের পাপ হবে। এছাড়া অনুমতি ছাড়া হজ করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সৌদি। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৪ জুন পবিত্র হজ পালিত হতে পারে।

যেসব প্রবাসী হজ বিষয়ক আইন মানবেন না তাদের নিজ দেশে ফেরত পাঠানোসহ অর্থদণ্ড করা হতে পারে।

সূত্র: গালফ নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ