শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইসরায়েলে জুড়ে চলছে সরকার পতনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাসের হাতে আটক জিম্মিদের পরিবার এবার ইসরায়েলে সরকার পতনের ডাক দিয়েছে।

শনিবার তেলআবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। সেখান থেকে সব ইসরায়েলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানানো হয়। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জনা গেছে।

এদিকে, আরও এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। এ স্বাধীনতাগামী সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এই জিম্মি নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মি পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ইসরায়েলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল, সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে।

জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন, শুধু নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না।

তারা বলেন, নেতানিয়াহু শুধু জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না, তিনি ইসরায়েলকে সাফল্যও পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ