শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৩৫ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৬৩ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছে। এ নিয়ে রোববার পর্যন্ত ১৫ হাজার শিশুসহ অন্তত ৩৫ হাজার ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

রোববার অন্তত ৪৫ ফিলিস্তিনির মরদেহ আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে ৭ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে ৭৮ হাজার ৭৫৫ জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

এদিকে শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ গাজার রাফা শহর থেকে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি অন্যত্র সরে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৩ লাখ গাজাবাসী রাফা থেকে আল-মাওয়াসি শহরের মানবিক অঞ্চলের দিকে চলে গেছে।

গত ৭ মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলি ও বোমা হামলা থেকে বাঁচতে রাফায় আশ্রয় নিয়েছিল নারী শিশুসহ অন্তত ১৪ লাখ ফিলিস্তিনি। তবে গত ৪ মে স্থল অভিযান চালানোর উদ্দেশ্যে পূর্ব রাফা ও উত্তর গাজা থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর থেকেই শহরটি ছেড়ে পালিয়ে যেতে থাকে ফিলিস্তিনিরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ