মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসরায়েলি হামলায় রাফা থেকে বাস্তুচ্যুত ৬ লাখ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এমতাবস্থায় শহরটি থেকে বাস্তুচ্যুত হয়েছেন ৬ লাখ মানুষ। গত ৬ মে থেকে শহরটি ছেড়ে পালিয়েছেন তারা।

অন্যদিকে রাফা শহরের পাশাপাশি উত্তর গাজার জাবালিয়াতেও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মে থেকে রাফার প্রায় ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক সংবাদ ব্রিফিংয়ে এই পরিসংখ্যান তুলে ধরেছেন।

তিনি বলেন, “গত ৬ মে থেকে প্রায় ৬ লাখ মানুষ- যা গাজার মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ- রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছে। কারণ সেখানে ইসরায়েলি স্থল অভিযান অব্যাহত রয়েছে।”

জাতিসংঘের পরিসংখ্যান বলছে, গত ৬ মে থেকে বাস্তুচ্যুত হওয়া প্রায় ৬ লাখ মানুষের মধ্যে প্রায় এক লাখ ৫০ হাজার মানুষ গত ৪৮ ঘণ্টায় রাফা থেকে পালিয়ে গেছে।

মূলত যুক্তরাষ্