শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

গাজায় হামাসের হামলায় ইসরায়েলি ৫ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হামাসের বিরুদ্ধে সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে লড়াইয়ের সময় ইসরায়েলি অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী ওই পাঁচ সৈন্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার হামাস সদস্যদের সাথে লড়াইয়ের সময় ওই পাঁচ সৈন্য নিহত হয়েছেন। তবে কী কারণে তারা মারা গেছেন সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী। 

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সদস্যরা। পরে ওই দিন গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

এরপর গত ২৭ অক্টোবর থেকে গাজায় একযোগে স্থল, আকাশ ও সমুদ্র পথে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় হামাসের সাথে লড়াইয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর অন্তত ২৭৮ সৈন্য নিহত হয়েছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছেন।

সূত্র: এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ