মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


ব্রিটেনে শিশুদের জনপ্রিয় নামের শীর্ষে 'মুহাম্মাদ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

এখন মুসলিম বিশ্বের বাইরেও শিশুদের নাম 'মুহাম্মদ' রাখার দিক থেকে যুক্তরাজ্য এখন অনেক এগিয়ে। ব্রিটেনে ছেলে শিশুদের নাম হিসেবে 'মুহাম্মদ' বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

শনিবার (১৮ মে) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যে 'মুহাম্মদ' নামটি এখন ছেলে শিশুদের জনপ্রিয় ১০০ নামের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মাঝে নতুন রাজা চার্লসের নামে ছেলে শিশুদের নাম রাখার হিড়িক দেখা গেলেও এখন আর আগের অবস্থানে নেই এই নামটি। ব্রিটেনে ইউরোপীয় স্টাইলের নামের পাশাপাশি ধর্মীয় নাম এবং বিদেশি নাম রাখার প্রবণতাও বাড়ছে।

বিবিসির প্রতিবেদন বলছে, মেয়ে শিশুর নাম হিসেবে 'অলিভিয়া' জনপ্রিয়তার শীর্ষে আছে। আর ছেলে শিশুর নাম 'নূয়াহ' (Noah) বা 'নূহ' শীর্ষে আছে। নূয়াহ বর্তমানে শিশুর নাম হিসেবে ইংল্যান্ড এবং ওয়েলসের সবচেয়ে জনপ্রিয়। মূলত এ নামে ইসলামপূর্ব যুগে আà¦