শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইমামদের ভাতা নিয়ে মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলায় ভোট প্রচারে এসে আবারও ইমাম ভাতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুসলিম তোষণের অভিযোগ তুলে জনগণের টাকা থেকে ইমামদের ভাতা দেয়া কতটা যুক্তিযুক্ত তাই নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, বাংলা থেকে ৩০টি আসন পেলেই তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে।

বুধবার রাজ্যে ভোট প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুরুলিয়ার একটি জনসভায় বক্তৃতা রাখার সময় ইমাম ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করেছেন অমিত শাহ। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের ভাতা দিচ্ছেন।’ তার প্রশ্ন, ‘এভাবে দরিদ্র মানুষের অর্থ থেকে কি ইমামদের ভাতা দেয়া যায়?’ এরপরে তিনি বলেন, ‘আমাকে বাংলা থেকে ৩০টি আসন দিন আমি এই সমস্ত তোষণ বন্ধ করব।’ উল্লেখ্য, এর আগেও ইমাম ভাতা নিয়ে বাংলায় ভোট প্রচারে এসে মমতাকে আক্রমণ করেছিলেন অমিত শাহ।

এদিন তোষণের পাশাপাশি রাম মন্দিরের প্রসঙ্গ তুলে ভোট ব্যাঙ্ক নিয়েও মমতাকে তোপ দাগেন অমিত শাহ। কাঁথির সভা থেকে শাহ বলেন, ‘বহু বছরের লড়াইয়ের পর রামমন্দির তৈরি হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সমককে আমন্ত্রণ করা হয়েছিল। মমতা দিদিকেও আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তিনি যাননি।’ না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাহ ভোট ব্যাঙ্ক নিয়ে মমতাকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘মমতাদি ভোটব্যাঙ্ককে ভয় পান। আর তার ভোট ব্যাঙ্ক কারা তা সকলেই জানে?’ অমিত শাহের দাবি, অনুপ্রবেশকারীরাই হল তার ভোট ব্যাঙ্ক।

এদিন সিএএ নিয়ে তিনি বলেন, শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে। কেউ আটকাতে পারবে না। অমিত শাহ দাবি করেছেন, রাজ্যে বিজেপি ৩০ টি আসন পাওয়ার পর তৃণমূল ভেঙে যাবে। তিনি বলেন, ‘পাঁচ দফার ভোট ইতিমধ্যেই ৩১০ আসন পেয়ে গিয়েছেন মোদীজি। এ রাজ্যেও এবার অন্তত পক্ষে ৩০ আসন পেতে চলেছেন মোদীজি। আর বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল ভেঙে হয়ে যাবে। মমতা দিদির সরকার বিদায় নেবে।’ প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি রাজ্যের পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত অঞ্চল যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের সমস্ত আসনে জিতেছিল। সেবার ১৮টি আসন পেয়েছিল বিজেপি।

হাআমা/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ