শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ইসরায়েলি সেনাদের সঙ্গে গোলাগুলিতে মিসরীয় সৈন্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েল এই মাসে সীমান্তের ফিলিস্তিনি অংশের রাফা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়
ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা ক্রসিংয়ের কাছে গোলাগুলির এই ঘটনা ঘটে।

এদিকে ইসরায়েল ও মিসরের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে উভয় দেশ। সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

অবশ্য বিবিসি বলছে, মিসরীয় সেনা নিহতের ঘটনায় কিছু অন্যান্য বিবরণও পাওয়া যাচ্ছে।

মিসরের সামরিক মুখপাত্র বলেছেন, রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিসরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি ‘যথাযথ কর্তৃপক্ষ’ তদন্ত করছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনীও বলেছিল, মিসর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের খবরের তদন্ত করছে তারাও।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মিসরীয় কর্নেল গারিব আবদেল হাফেজ গারিব বলেছেন, ‘রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিসরীয় সশস্ত্র বাহিনীর যথাযথ কর্তৃপক্ষ। ওই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছেন।’

মিসর ও ইসরায়েল ১৯৭৯ সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং তখন থেকে নিরাপত্তার বিষয়ে বিশেষ করে গাজার সীমান্তের চারপাশে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা করে থাকে মিসর। তবে ইসরায়েলি বাহিনী তিন সপ্তাহ আগে রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে মিসর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে।

বিবিসি বলছে, রাফা সীমান্তবর্তী এলাকায় মিসরীয় ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন। অবশ্য সেখানে আসলে কি ঘটেছে তা তদন্ত করছে মিসরীয় ও ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি মিডিয়া বলছে, সেখানে গুলি বিনিময় হয়েছে, তবে এই ঘটনার আরও কিছু বিবরণ পাওয়া যাচ্ছে এবং ইসরায়েলি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েল টানা প্রায় আট মাস ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে এবং এতে এখন পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিসর বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে শক্তিশালী সমর্থক হিসেবে রয়েছে এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধে ইসরায়েলি গণহত্যার নিন্দাও করেছে দেশটি।

উল্লেখ্য, মিসরই ছিল প্রথম আরব দেশ যেটি ৪৫ বছর আগে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। অবশ্য শান্তি চুক্তি হলেও উভয় দেশের মধ্যে সম্পর্ক প্রায়শই খারাপ হয়েছে। যদিও মিসরীয় এবং ইসরায়েলি সেনাদের মধ্যে প্রাণঘাতী কোনও ঘটনা বেশ বিরল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ