শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

‘জাতিসংঘের চেতনা মরে গেছে, যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে ফের পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, নিরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পাইরিজমের সহযোগীতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকারপ্রধানরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি।

তাদেরকে ইসরায়েলের চালানো নৃশংসতার সহযোগী বলেও অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট

বুধবার এরদোগান তার একেপি পার্টির আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন। এসময় তিনি জাতিসংঘের তীব্র সমালোচনা করেন।

এরদোয়ান বলেন, যদি একুশ শতাব্দীতে এসে এটি গণহত্যা বন্ধ করতে না পারে, তাহলে এই সংস্থার ভালো দিক কি?

তিনি বলেন, জাতিসংঘ এমনকি তার নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারে না। আপনি কিসের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে।
উল্লেখ্য, গাজায় হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করছেন এরদোয়ান। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেন এরদোয়ান। সূত্র : আল-জাজিরা

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ