শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

হজযাত্রীদের জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আগত হজযাত্রীদের জন্য যতটা সম্ভব আরামদায়ক হজ নিশ্চিতে চলতি বছর সৌদি আরব সরকার যেসব ব্যবস্থা নিয়েছে তার একটি রূপরেখা প্রকাশ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন জাতীয়তার হজযাত্রীদের মসজিদে নববীতে আসার পর তাদের নাম নথিভুক্ত করা হবে। গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী কর্তৃপক্ষ হজ পালন করতে যাওয়া মুসল্লিদের ব্যাপক মাত্রায় যত্ন-আত্তি নিশ্চিত করবে। এরমধ্যে রয়েছে ২৪ ঘণ্টাই জমজমের ঠান্ডা পানির ব্যবস্থা।

জমজম ওয়াটার ডিপার্টমেন্ট পরিচালিত এই ব্যবস্থাপনায় জমজমের উৎস মক্কা থেকে মসজিদে নববীতে প্রতিদিন ৩০০ টন পবিত্র পানি পরিবহন করা হবে। এসব পানি পরীক্ষাগারে কঠোর পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যায় এবং মসজিদজুড়ে রাখা কয়েক হাজার কুলার যন্ত্রের মাধ্যমে মুসল্লিদের মধ্যে বিতরণ করা হয়।

দুই লাখ ২৮ হাজার মুসল্লির জন্য ছায়া এবং সুরক্ষার অংশ হিসেবে মসজিদে নববীর প্রাঙ্গণে ২৫০টি বেশি সূর্যের তাপরোধক ধাতব নির্মিত ছাউনি স্থাপন করা হয়েছে। ১৫ মিটার উঁচু এবং এমন প্রতিটি ছাউনির ওজন ৪০ টন। এসব ছাউনিতে দৃষ্টিনন্দন স্বর্ণখচিত ও তামার নকশা থাকবে। এগুলোর মধ্যে পানি-নিষ্কাশন ব্যবস্থাও থাকবে।

অন্যদিকে, তীব্র তাপ মোকাবিলা করার জন্য ৪৩৬টি মিস্ট-ফ্যান স্থাপন করা হয়েছে। কুয়াশার মতো পানির সঙ্গে ঠান্ডা বাতাস মিশিয়ে হজযাত্রীদের জন্য এক ধরনের শীতল পরিবেশ তৈরি করা হয়েছে। দুটি পবিত্র মসজিদের মেঝে এবং এর আঙিনা বিশেষভাবে আমদানি করা বিরল ধরনের সাদা মার্বেল দিয়ে মোড়ানো। যা সূর্যের তাপকে শোষণ করে আর্দ্রতা ধরে রাখে শীতল থাকতে সহায়তা করে। এতে মুসল্লিরা খালি পায়ে স্বস্তির সঙ্গে হাঁটতে পারবেন।

এ ছাড়া মার্বেল পাথরগুলো সযত্নে কিবলামুখী করে স্থাপন করা হয়েছে। পাশাপাশি এগুলোর সম্প্রসারণের কাজের সময় সাবধানে রক্ষণাবেক্ষণ ও পুনরায় ইনস্টল করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ