শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরাইলকে সতর্কও করেছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি।

গত মাসে তার পূর্বসূরি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরাইল সঙ্কটে পড়বে। লেবাননকে তিনি ‘প্রতিরোধের সূতিকাগার’ হিসাবে বর্ণনা করেন।

ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাঘেরি কানি বলেন, যুক্তরাষ্ট্র যদি সৎ হয়, তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে। আর তা হলো- ইসরাইলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরাইলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং ক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, গাজা উপত্যকায় মানবিক ত্রাণসহায়তা বাড়ানো হবে। এ ছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হবে। সূত্র: আল-জাজিরা।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ