শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ফাঁদে ফেলে ইসরায়েলি সেনাদের হত্যা করল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাত সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১১ জুন) তাদের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১০ জুন) রাফায় একটি ভবনে বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহতরা হলেন- মেজর তাল পশেবিলস্কি শাওলভ (২৪), স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান (২০), সার্জেন্ট আলমোগ শালম (১৯) ও সার্জেন্ট ইয়ার লেভিন (১৯)।

আইডিএফের প্রাথমিক তদন্ত মতে, সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় নিহত সেনারা। শুরুতে ভবনে ভেতর ফাঁদ পাতা আছে কিনা, তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছুড়েন। এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন। কিন্তু সে সময় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার ওপর ধসে পড়ে।

পরবর্তীতে ওই ভবনের ভেতর একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ বলেছে, এই ভবনে হামাসের যাতায়াত ছিল।

আইডিএফ আরও জানায়, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। 

এদিকে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া।

ইসরায়েল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত। একে নতুন সুযোগ বলেও উল্লেখ করা হয়।

সূত্র: টাইমস অব ইসরাইল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ