শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

১৩০ বছর বয়সে হজযাত্রী নারীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সৌদি আরবে হজ করতে গিয়ে অভাবনীয় অভ্যর্থনা পেলেন আলজেরিয়ার এক বৃদ্ধা। তিনি একজন অতি সাধারণ নারী হলেও আলাদা গুরুত্ব পাওয়ার কারণ তাঁর বয়স। বলা হচ্ছে, এ বছর হজযাত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। তাঁর বয়স ১৩০ বছর! 

আলজেরিয়ার অধিবাসী সারহৌদা সেটিত সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। 

সৌদি এয়ারলাইনসে করে হজে গিয়েছেন সারহৌদা। সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে তাঁর আগমন উদ্‌যাপন করেছে আকাশ পরিবহন সেবাদাতা সংস্থাটি। সৌদিয়া গ্রুপ অফিশিয়াল এক্স হ্যান্ডলে তাঁর সম্পর্কে তথ্য শেয়ার করেছে। 

এত বয়সেও হজে আসায় আলাদা করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন সারহৌদা। 

সৌদি কর্তৃপক্ষ এ বছর ১৫ লাখের বেশি হজযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে। চলতি সপ্তাহেই হজযাত্রীদের আগমন শুরু হয়েছে। 

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য হজ হলো পবিত্র মক্কা শহরের বার্ষিক তীর্থযাত্রা। সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার হজব্রত পালন করা অবশ্য কর্তব্য।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ