শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুদ্ধবিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধবিমান। দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি জানিয়েছে, গতকাল শনিবার আর হুদায়া প্রদেশে চারটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা চালানো বন্ধ এবং হামাসকে সহযোগিতার অংশ হিসেবে তারা এ হামলা শুরু করে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তারা এ হামলা চালিয়ে যাচ্ছে। কারণ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এরপর মার্কিন ও যুক্তরাজ্যের বাহিনী জাহাজ চলাচলে হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যৌথ বাহিনী, মিত্রদের সঙ্গে সমন্বয় করে, ইয়েমেনের অভ্যন্তরে হুথি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইট এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কয়েক ডজন বিমান ও সমুদ্র হামলা চালিয়েছে।

সর্বশেষ গতকাল শনিবার আবারও হামলা চালিয়েছে মিত্র বাহিনী। হুতি পরিচালিতি সম্প্রচারমধ্যাম আল মাসিরাহ জানায়, ‘মার্কিন-ব্রিটিম আগ্রাসী বাহিনী চারটি বিমান হামলা চালিয়েছে।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ