শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হামাসের সিনিয়র নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন সিনিয়র কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে সোমবার (৮ জুলাই) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, নিহত ওই কর্মকর্তার নাম ইহাব আল-ঘুসেইন। ২০২০ সাল থেকে ৪৫ বছর বয়সী ঘুসেইন গাজার শ্রম উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত তিন মাস আগে তাকে গাজা সিটি ও গাজার উত্তরাঞ্চলে নতুন দায়িত্ব দেওয়া হয়। 

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা সিটির একটি স্কুল ভবনে হামলা চালানো হয়েছে। সেখানে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল এবং  কার্যকলাপ চালাতো। 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হলি ফ্যামিলি স্কুলে হামলা চালানো হয়েছে। সেখানে বিপুল সংখ্যক লোক আশ্রয় নিয়েছিল। স্কুলের দুইটি গ্রাউন্ড ফ্লোর হামলার লক্ষ্যবস্তু ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় মাসের যুদ্ধে হামাসের অনেক সিনিয়র কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের ডেপুটি সাংস্কৃতিক মন্ত্রী এবং ডেপুটি স্পিকার নিহত হয়। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ