শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসমাইল হানিয়ার জানাজায় ইমামতি করবেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তেহরানে ইসরায়েলের হামলায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজায় নামাজের ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

প্রতিবেদনটিতে বলা হয়, বুধবার (৩১ জুলাই) হাসাসের শীর্ষ নোত ইসমাইল হানিয়া এবং এক হিজবুল্লাহ সামরিক কমান্ডারকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জাতিসংঘের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিকে হামলার পর জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, ‘যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধেই প্রচণ্ড শক্তি নিয়ে জবাব দেব।’

ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভি বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি বৃহস্পতিবার (১ আগস্ট) নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজায় ইমামতি করবেন।

ইরানের রাজধানী তেহরানে হানিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রেস টিভি।

উল্লেখ্য,  ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়া। যে ভবনে তারা অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হন। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার পর বুধবার ভোররাতে (স্থানীয় সময়) হানিয়ার ওপর হামলার ঘটনাটি ঘটে।

এর আগে তেহরান যাওয়ার পর হামাসের এই ৬২ বছর বয়সী নেতা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে দেখা করেছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ