শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

স্কুলে দখলদার ইসরায়েলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার দৃশ্য- ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯ জন।

বৃহস্পতিবার (১ আগস্ট) গাজা শহরের শেজাইয়া এলাকার একটি স্কুলে হামলা চালালে হতাহতের ওই ঘটনা ঘটে। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েল সামরিক বাহিনী বলেছে, হামাস কমান্ডার এবং যোদ্ধাদের আস্তানা হিসাবে ব্যবহৃত স্কুলের মধ্যে একটি কম্পাউন্ডে কর্মরত যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলার আগে, সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার, নজরদারি এবং অতিরিক্ত বুদ্ধিমত্তাসহ বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছিল বলেও দখলদার ইসরায়েল সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা রিপোর্ট করেছে, গাজা শহরের শুজাইয়া পাড়ার একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলো ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিল।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দালাল মুগরাবি স্কুলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আল-আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরো ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৪৮০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই হামলায় আরো অন্তত ৯১ হাজার ১২৮ জন ব্যক্তিও আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ