শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ঢাকার মার্কিন দূতাবাস -ফাইল ছবি

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঢাকায় থাকা নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস। 

শনিবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়েছে।

আগামীকাল রোববার থেকে শুরু হওয়া একটি ‘সম্পূর্ণ অসহযোগ’ আন্দোলনের ডাকগুলোর জন্যও সচেতন হওয়া এবং আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে মার্কিন দূতাবাস। ঠিক এই কারণেই ঢাকায় অবস্থানরত নাগরিকদের সতর্ক করল দেশটি।

বিবৃতিতে বলা হয়, দূতাবাসের কর্মীরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। নিরাপত্তাহীনতা বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। দূতাবাস কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলে সর্তক থাকার পাশাপাশি দুপুর ১২টা থেকে বিচারক শাহাবুদ্দীন আহমেদ পার্ক এড়িয়ে যেতে বলা হয়েছে।

বিবৃতিতে স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকার পাশাপাশি কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়। এমন পরিস্থিতিতে স্বল্প পরিসরে দূতাবাসের কার্যক্রম চলবে বলেও জানানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ