শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এক নেতা গেলে আরেকজন আসবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামাসে শেষ হয়ে গেছে ইসমাইল হানিয়া অধ্যায়। তবে তার চেতনার রেশ এখন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে চারিদিকে। মৃত্যুর আগেই যেন হানিয়া টের পেয়েছিলেন, তার সময় ফুরিয়ে আসছে। তেমন কথাই বলে গেছেন তিনি।

ইরানে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগেই হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাথে জীবন, মৃত্যু এবং প্রতিরোধ নিয়ে কথা বলে গেছেন। সেখানে তিনি কুরানের একটি আয়াত নিয়েও কথা বলেছিলেন।

তিনি বলেছিলেন, ‌‘আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তিনি সবকিছু জানেন। এক নেতা চলে গেলে আরেকজন আসবেন।’

গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে। ইরানের নতুন প্রেসিডেন্টের মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন।

হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায় দেওয়া হলেও দেশটি দায় স্বীকার করেনি।

আয়াতুল্লাহ খামেনির সঙ্গে হানিয়ার এই কথোপকথন সম্প্রচার করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ