শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পশ্চিমবঙ্গে বিজেপির ‘বাংলা বন্ধ’ কর্মসূচি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুলিশি নির্যাতনের অভিযোগে বুধবার ১২ ঘণ্টা পশ্চিমবঙ্গে হরতালের ডাক দিয়েছে বিজেপি। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার (২৭ আগস্ট) ‘নবান্ন’ ঘেরাও করে ছাত্র-জনতা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আটক করা হয় দুই শতাধিক বিক্ষোভকারীকে।

বুধবার (২৮ আগস্ট) এরই জেরে পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ‘বাংলা বন্ধের’ ডাক দিয়েছে বিজেপি।

মঙ্গলবার প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবেই শুরু হয় কলকাতার কলেজ স্ট্রিট থেকে। দুপুরের পর সেই মিছিল মমতার প্রধান কার্যালয় ‘নবান্ন’র কাছাকাছি পৌঁছেতেই পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে।

তিন স্তরের পুলিশি ব্যারিকেড ছিল নজিরবিহীন। রাস্তায় বসানো হয় কন্টেইনারও। মিছিলের গতিপথ নির্ণয় ও শক্তি বুঝতে আকাশ পথেও নজরদারি ছিল ড্রোন ক্যামেরায়।

রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের দাবি, ‘নবান্ন ঘেরাও’ কার্যত বিফল হওয়াতে এবার হরতালের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

এদিকে, আগামী ৩ সেপ্টেম্বর রাজ্যজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাম-কংগ্রেস। যদিও মঙ্গলবারের কর্মসূচিতে তাদের সমর্থন ছিল না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ