রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দিসানায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অনুরা কুমার দিসানায়েক

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অনুরা কুমার দিসানায়েককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন রোববার এই ঘোষণা দেয়। আজ সোমবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

বাম ঘরানার ৫৫ বছর বয়স্ক পিপলস লিবারেশন ফ্রন্ট জোটের প্রার্থী ৪২.৩১ শতাংশ ভোট পেয়েছেন বলে কমিশন জানিয়েছে।

বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা ৩২.৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আর বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংগে পেয়েছেন ১৭.২৭ শতাংশ ভোট।

প্রেসিডেন্ট এখন পর্যন্ত পরাজয় স্বীকার না করলেও পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরে বলেন, এটা পষ্কিার যে দিসানায়েক জয়ী হয়েছেন।

শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় রাউন্ড ভোট গণনা করে প্রেসিডেন্ট পদে বিজয়ী নির্ধারণ করা হলো। কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের ৫০ ভাগ না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা করা হয়।

নতুন প্রেসিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন। এছাড়া তিনি অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রয়াস চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ