রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মসজিদে অতর্কিত হামলা, নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে দখঃলদার ইসরায়েলি বাহিনী। এবার কেন্দ্রীয় গাজার দেইর আল-আল বালাতে আল-আকসা হাসপাতালের কাছে একটি মসজিদে বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।   

প্রতিবেদনে বলা হয়েছে, শুহাদা আল-আকসা মসজিদে এই হামলা হয়েছে। এতে আহত হয়েছে আরও কয়েক ডজন। প্রত্যক্ষদর্শীরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা মসজিদটি বাস্তুচ্যুত লোকদের আবাসস্থল ছিল।  

এর আগে ইসরায়েলি বিমান বাহিনী দেইর আল-বালাতে মসজিদে হামলার কথা নিশ্চিত করে। তারা দাবি করেছে, ওই মসজিদ হামাস ব্যবহার করত। ইসরায়েলের বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ও আইডিএফ বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান চালানোর জন্য হামাস সন্ত্রাসীরা মসজিদটি কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করত।

তবে হামলায় কতজন নিহত হয়েছে- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বিমান বাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিকদের ক্ষয়ক্ষতি কমাতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে শুধু গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ