রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইরানের তেল খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের ওপর ইরানের ১ অক্টোবরের হামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, শুক্রবার দেশটির অর্থ বিভাগ এ নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপটি ইরানের উপর আর্থিক চাপকে তীব্র করবে। এই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট করতে এবং মার্কিন মিত্রদের উপর হামলার শাস্তি হিসেবে তাদের রাজস্ব অর্জনের পথ বন্ধ করা হয়েছে। খবর আনাদোলুর।

ইরানের আর্থিক সংস্থানগুলিকে দুর্বল না করলে দেশটি তার পারমাণবিক কর্মসূচিতে এ অর্থ ব্যয় করবে।

মার্কিন নতুন এই নিষেধাজ্ঞায় পড়েছে ইরানের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং তেলবাহী ১৭টি ট্যাংকার যেগুলো ইরানের জ্বালানি তেল পরিবহনে ব্যবহার করা হয়ে থাকে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, এই নিষেধাজ্ঞা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে চাঙ্গা করার জন্য ব্যবহৃত আর্থিক সংস্থানগুলিকে আরও আরো চাপে ফেলবে।

হামাস নেতা ইসমাইল হানিয়াহ এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ হিসেবে ইরান গত ১ অক্টোবর ইসরায়েলে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ