রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল হামলা আরও জোরদার করা হয়েছে। গতকাল শনিবার (১২ অক্টোবর) গাজার উত্তর ভাগে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশু ও নারীসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার।

এদিকে, গাজার উত্তর অংশ থেকে লোকজনকে বাড়িঘর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে জাবালিয়া শরণার্থী শিবিরের আশপাশের লোকজনকে উপত্যকার দক্ষিণে সরে যেতে বলা হয়েছে।

এক সপ্তাহ আগেও জাবালিয়া শরণার্থী শিবিরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। সে সময় বলা হয়েছিল, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে আবারও সংগঠিত হওয়া থেকে বিরত রাখতে ওই অভিযান পরিচালিত হয়। এই হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নাগরিকসহ আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা মেডিসিন স্যানস ফ্রন্টিয়ারের (এমএসএফ) কর্মীরা আটকা পড়েন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ