রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরায়েলি হামলায় লেবাননে ৩ সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার পাশাপাশি লেবাননে অব্যাহত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। লেবাননে সবশেষ হামলায় তিন সাংবাদিকসহ বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, লেবাননের দক্ষিণ হাসবাইয়া এলাকায় ওই সাংবাদিকদের বাসস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তারা যুদ্ধের সংবাদ কাভার করছিলেন।

লেবাননে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে আড়াই হাজার ছাড়িয়েছে।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজার বেশ কিছু আবাসিক ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিন ও লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সঙ্গে তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে ও লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত বর্ধিত ব্রিকস সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে শি জিনপিং বলেন, শান্তির জন্য একটি স্থিতিশীল ফোর্স গঠন করতে এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজতে আমাদের এগিয়ে আসা উচিত।

সূত্র: আল-জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ