রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিএমএম সেলিম উদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি:

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝিনাইদহ জেলা কমিটি গঠন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় জেলা শহরের ঢাকা কমিউনিটি সেন্টার  মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

মাওলানা আরিফ বিল্লাহ কাসেমির সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

 ‍বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাগুরা জেলা সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন।

সম্মেলনে উপস্থিত সকলের পরামর্শক্রমে মুফতি আরিফ বিল্লাহ কাসেমিকে সভাপতি ও মাওলানা ওসমান গনিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটিতে স্থান পেলেন যারা-

সভাপতি: মুফতি আরিফ বিল্লাহ কাসেমী

সাধারণ সম্পাদক: মাওলানা ওসমান গনি

সাংগঠনিক সম্পাদক: মাওলানা সেলিম উদ্দিন 

অর্থ সম্পাদক: মাওলানা ইলিয়াস হুসাইন

প্রচার সম্পাদক: মাওলানা ফারুক নুমানী

দফতর সম্পাদক: মুফতি আব্দুল করিম  

এসময় উপস্থিত ছিলেন মুফতি জুবায়ের আহমাদ কাসেমি, মাওলানা মুহসীনুল করীম, মাওলানা রিয়াজুল ইসলাম, হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আবুল বাশার, মুফতি ওলিউর রহমান, মুফতি নবীর হুসাইন, হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন বেলালী, মাওলানা আয়ুব হোসেন চন্ডিপুর, মুফতি খালিদ হাসান বিন শহীদ,  মুফতি রফিকুল ইসলাম বিননুরী, মুফতি নাজির আহমাদ, মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা সাইফুর রহমান বাদল, মুফতি নজরুল ইসলাম প্রমূখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ