রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা এ ভূখণ্ডে আরও ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এসময় আহত হয়েছেন আরও ১২৩ জন।

শনিবার (৯ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিদিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১২৩ জন।

এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। এটিকে 'আন্তর্জাতিক

মানবিক আইনের মৌলিক নীতির নিয়মতান্ত্রিক লঙ্ঘন' বলে অভিহিত করেছে সংস্থাটি।

জাতিসংঘ বলছে, প্রতিনিয়ত ইসরায়েলি হামলায় গাজায় নারী ও শিশু নিহত হচ্ছে। তবে পুরুষও বাদ যাচ্ছে না। শুধু তাই নয়, তারা ত্রাণ কার্যক্রম চালাতেও সেখানে বাধা দিচ্ছে। এছাড়াও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহেও বাধা সৃষ্টি করা হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে অঞ্চলটির মানুষ চরম হুমকির মুখে পড়বে।

ইসরায়েলি বাহিনীর এমন আচরণের কারণে অনাহার, অসুস্থতা এবং বিভিন্ন রোগের উপদ্রব দেখা দিয়েছে। যা পরবর্তীতে শিশু ও নারীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার ঘোষণার পর সেখানে অন্তত নয়টি বিমান হামলার খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫০৮ জনে পৌঁছেছে। এই সময় আহত হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৬৮৪ জন মানুষ।

অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েল নাগরিক নিহত হয়েছে এক হাজার ১৩৯ জন। বন্ধী আছে আরও ২০০ জনেরও বেশি মানুষ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ