রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

১ হাজার মুসল্লির ওমরাহ ব্যয় নির্বাহের সিদ্ধান্ত সৌদি সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৪ সাল শেষ হওয়র আগেই বিশ্বের ৬৬টি দেশের ১ হাজার মুসল্লির ওমরাহ ব্যয় নির্বাহের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার। আজ সোমবার সৌদির বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

এক বিবৃতিতে দেশটির হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববি এবং সৌদি সরকারের অতিথি হিসেবে তারা ২০২৪ সাল শেষ হওয়ার আগেই ওমরাহ পালন করতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মনোনীত সব ওমরাহ যাত্রীকে ইতোমধ্যে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের আহ্বান করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী এবং সরকারি এই কর্মসূচির সুপারভাইজার শাইখ আবদুললতিফ আল শেখ বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইসলামিক স্কলার, শাইখ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ভাতৃত্ব ও সম্পর্ক স্থাপানই এ উদ্যোগ বা কর্মসূচির মূল লক্ষ্য।”

প্রসঙ্গত গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লিকে নিজেদের আতিথ্যে ওমরাহ করিয়ে আসছে সৌদি। চলতি ২০২৪ সালে এ তালিকায় রাখা হয়েছিল বিশ্বের ১৪০টি দেশকে।

সূত্র : গালফ নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ