রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

উচ্চ স্বরে আজান নিষিদ্ধ করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির দেশটির মসজিদগুলোতে উচ্চ স্বরে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতে বলেছেন এই কট্টর ডানপন্থী নেতা।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-তে বেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন উগ্রপন্থী ইতামার বেন গিভির।

এক্সে করা একটি পোস্টে এই মন্ত্রী বলেন, তিনি নীতিটি চালু করতে পেরে ‘গর্বিত’। ফলে মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।

তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে একটি ম্যাচ আগুন না ধরানো পর্যন্ত থামবেন না কট্টর ডানপন্থী।

হাদেস-টা’ আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেন, বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। তিনি সতর্কতা দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ