রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং আর নেই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর।

আকস্মিকভাবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। এআইআইএমএস হাসপাতাল থেকে এক বিবৃতিতে জানানো হয়, মনমোহন সিং চেতনাহীন হয়ে পড়েছিলেন এবং হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

এআইআইএমএস-এ ২০০৯ সালে সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছিল তার, এবং ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ছিলেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি বাসায় ফিরে যান। চলতি বছরেই তিনি রাজ্যসভা থেকে অবসর নেন।

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতসহ বিশ্বব্যাপী শোকের ছায়া নেমেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ