রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দাবানল নিয়ন্ত্রণে সব প্রচেষ্টা ব্যর্থ: লস অ্যাঞ্জেলেসে আযান দেয়ার ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

টানা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। দাবানলে প্রাণহানির সংখ্যা স্থানীয় সময় গতকাল রোববার ২৪–এ পৌঁছেছে। এখনো দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না; বরং বিপজ্জনক ঝোড়ো বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বলা যায়, লস অ্যাঞ্জেলেসে আগুন নেভানোর জন্য বৈজ্ঞানিক উদ্ভাবনের সব প্রচেষ্টা ব্যর্থ। এরইমধ্যে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে মুসলমানদের আজান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবীর পোশাক পরা একদল মুসলিম দাবানলের সামনে দাঁড়িয়ে সমবেত কন্ঠে উচ্চস্বরে আজান দিচ্ছেন। তবে ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয়।

প্যালিসেইডস দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নিনির্বাপণের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এই দাবানল ব্রেন্টউড এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ